মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক Logo সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজাসহ প্রোবক্স গাড়ীসহ ১ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ২০০৯ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২০ অপরাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি : গোবিন্দগঞ্জ পৌর শহরের জেলা ট্রাফিক পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগীতায় পৌর শহরের গোবিন্দগঞ্জ – বগুড়া মহাসড়কের চারমাথা নামক স্থান থেকে প্রোবক্স গাড়ী থেকে ১০৩ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানার পুলিশ। ৩০ সেপ্টেম্বর শুক্রবার গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথা নামক স্থান থেকে ১০৩ কেজি গাঁজা ও প্রোবক্স গাড়ী সহ মোশাররফ হোসেন (২৭) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানার পুলিশ। থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ কর্তৃক সড়কে চলাচলরত চেকিং কালে উক্ত প্রোবক্স গাড়ী সিগনাল ওভারটেক করে দ্রুত চলে যায়। এরপর থানা পুলিশ ট্রাফিক পুলিশ কে গাড়ীটি থামাতে বললে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপূর্ব কুমার মহন্ত ও এটিএসআই আরিফ দায়িত্ব পালনকালে এ করোলা প্রোবক্স গাড়ীটি থামিয়ে ড্রাইভারের কাছে গাড়ীর যাবতীয় কাগজ চাইলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এসময় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে পরে সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে আটকিয়ে করোলা প্রোবস্ক গাড়ীর পিছনের ছিটের নিচ থেকে প্রায় দেড় মন গাজা উদ্ধার করে মোশাররফ হোসেন (২৭)কে গাড়ি সহ আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। আটককৃত ব্যক্তি মোশারফ হোসেন (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী গ্রামের বাসিন্দা। এবিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান,থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ সহযোগীতায় ১০৩ কেজি গাঁজাসহ এক মাদকারবারি আটক ও মাদক বহনকৃত প্রোবক্স গাড়ীটি জব্দ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST