শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় ফুট ব্রীজের ঢালাই’র কাজ উদ্বোধন

Reporter Name / ১৭৬৬ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩, ৩:৩৫ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ভান্ডার দহ বালাপাড়ার মাঝামাঝি স্থানে মালোনদীর উপর প্রায় ১১ লক্ষ টাকা ব্যায়ের ফুট ব্রীজের ঢালাইর কাজ উদ্বোধন। গত কাল শনিবার দৃশ্যমান ব্রীজটির ঢালাই কাজের উদ্বোধন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মেরাজ মিলিটারি,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী,৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী সহ স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ। এলাকাবাসীসূত্রে জানা যায়,নদীর পানি বেড়ে গেলে দুপাশের হাজারো মানুষ ও শিক্ষার্থীবৃন্দ চরম দূর্ভোগে পড়ে।এপার থেকে ওপারে যোগাযোগ করতে ৩-৪ কিলোমিটার ঘুরতে হয়।পূর্ব দিকে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ পশ্চিমে ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদ যেতে চাইলে ঘুরতে হয় ৭-৮ কিলোমিটার।যুগের পর যুগ এভাবেই দূর্ভোগ নিয়ে চলার কথা শুনলেও এরআগে কোন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমলে নেইনি এবং উপজেলা পরিষদের এডিপির টাকায় এতো বড়ো কাজ করার চেষ্টা করেনি।এমতাবস্থায় হাজারো মানুষ ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের দূর্ভোগ এড়াতে প্রথম আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী এর পরিকল্পনায় অত্র ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় উপজেলা পরিষদের এডিপির টাকায় সর্বপ্রথম এতো বড়ো ব্রীজ হচ্ছে।উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন এর এরকম পরিকল্পনার কাজকে হাজারো মানুষের কাছে ব্যাপক সারা ফেলেছে। তারা আনন্দে আনন্দিত ও খুশিতে আত্মহারা হয়ে এরকম কাজকে সাধুবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ব্রীজটি তৈরিতে বাচবে সময় ও দূর্ভোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST