সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কন্ঠের জাদুতে ভাইরাল বাংলার ছেলেদের নজর কারা চেহারার গানটি

Reporter Name / ২২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪:২৪ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ প্রকাশের মাত্র সাত দিনের মাথায় জনপ্রিয় কন্ঠ শিল্পী পলি শারমিনের নতুন মৌলিক গান সোশ্যাল মিডিয়াতে রেকর্ড গড়লো। টিকটক ও বিভিন্ন প্লাটফর্মে গানটি ব্যাপক ভাইরালসহ ইউটিউবে সাত দিনে দুই মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ছেলেরা নজর কারা চেহারা শিরোনামের গানটি লিখেছেন, ইমাম হোসেন ও গানটির সুর করেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী মো. মিলন। গানটির সঙ্গীতায়নে ছিলেন সময়ের জ্বলে উঠা কম্পোজার ও কণ্ঠশিল্পী সজীব দাস। চমৎকার গানটির কণ্ঠশিল্পী পলি শারমিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির অসাধারণ মিউজিক, ভিডিও নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শুভ্র মেহরাজ। গানটিতে অভিনয় করেছেন মডেল অভিনেতা সাদী ও পলি শারমিন নিজেই এবং সাথে ছিল ডিএমএস ফ্লাশ ড্যান্স কোম্পানির এক ঝাক নৃত্য শিল্পী। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন যৌথভাবে রেহান মাহমুদ ও বেলাল। গানটির ভিডিও, এডিট এবং কালার গ্রেডিং করেছেন জনপ্রিয় এডিটর ও নির্মাতা টিডি দীপক। জনপ্রিয় গানটির বিষয়ে জানতে চাইলে বর্তমান সময়ের আলোচিত কন্ঠশিল্পী পলি শারমিন বলেন, গানটি সব মিলিয়ে অসাধারণ হয়েছে। দর্শক ভালো ভাবে গান গানটি গ্রহণ করেছে এটাই আমাদের সার্থকতা। গানটির সাথে সম্পৃক্ত সবার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আশা করছি, গানটি দর্শকের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবসময় দোয়া ও ভালোবাসা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST