মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক Logo সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আওয়ামী দোসরদের এখনো সুযোগ-সুবিধা দিচ্ছেন গণপূর্তের এক কর্মকর্তা

Reporter Name / ৬৩১ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক ২৪শের গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও, তাদের সঙ্গী সুবিধাভুগিরা এখন আছে বহাল তবিয়তে। আর এখনো তাদের বিভিন্ন রকম সুবিধা দিচ্ছেন সরকারী অফিসের কর্মকর্তারা। গত(১০ ডিসেম্বর) রাতে গণপূর্ত রংপুর জোনের ব্যাডমিন্টন সমাপনী অনুষ্ঠানের আয়োজনে দেখা যায়, এরকম সুবিধাভুগি কয়েকজনকে। যারা দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। এমনকি ৫ই আগস্টের পর সেসব সুবিধাভুগিদের নামে আওয়ামী লীগকে সহযোগিতা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মামলা রয়েছে। এরকম মামলার একজন আসামি গণপূর্ত এর ঠিকাদার সৈয়দ সাজ্জাদ আলী কনেকটাকশন এর প্রোপাইটার মোহাম্মদ শাহনেওয়াজ আলী টিটু। তারা অতিরিক্ত প্রধান প্রকৌশলে আবুল খায়ের এর আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়াসহ নিয়ন্ত্রণ করছে, ঠিকাদারী কাজ। মামলা থাকার পরও, এসব কর্মকর্তাদের সহযোগিতায় আইনের ধরাছোঁয়ার বাহিরে থাকছেন। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারী নিয়ন্ত্রণকারী এই দুই মূল হোতা ছাড়াও এই সিন্ডিকেটের রয়েছে ঠিকাদার বারী মিঠু, সেলিম, আকবর আলী, বাবুল আক্তার, যুবলীগের সাবেক নেতা জবা, ছাত্রলীগের সাবেক নেতা মওদুদ, সাগর, নিলয় প্রমুখ। তবে সিন্ডিকেটের মূল হোতাকে সব সময়ই দেখা যায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এর বিভিন্ন অনুষ্ঠানে। সুবিধা ভুগি এসময় ব্যক্তিদের দিয়ে রংপুরের গণপুর্ত অফিসের কাজের নিয়ন্ত্রণ ও তা বিভিন্ন ঠিকাদারদের পাইয়ে দিতে সহযোগিতা করেন রংপুর গনপূর্ত অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলমকে মুঠোফোনে একাধিকবার কল দিলে রিং হয় কিন্ত রিসিভ হয় না। তিনি লাইন কেটে দেয়। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরকে বারংবার মুঠোফোনে কল দিলে রিং হয় কিন্তু রিসিভ করেনা। ৫ ই আগস্টের পর আন্দোলনে আহত হওয়া বিএনপি’র ২৯ নাম্বার ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা মামলায় আসামি হন ঠিকাদার টিটু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST