বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অভয়নগরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে আদালতে মামলা।

Reporter Name / ১৯৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১:০৮ অপরাহ্ণ

 মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৫ ভাইসহ ৬ জনের বিরুদ্ধে যশোরের বিঞ্জ জুডিশিয়াল অভয়নগর আদালতে মামলা একটি হয়েছে।মামলা নং সি আর ৪৬১/২২। ২৮শে জুন ২০২২ মঙ্গলবার অভয়নগরের হিদিয়া গ্রামের মৃত মোশারফ মোল্যার ছেলে জাকারিয়া মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ অভিযোগে টি আমলে গ্রহন করে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে।আসামিরা হলো, হিদিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ৫ ছেলে ফরহাদ মোল্যা, আজাদ মোল্যা, সাইফুল মোল্যা, বাবুল মোল্যা, রুহুল মোল্যা ও মৃত খোকা মোল্যার ছেলে খলিল মোল্যা।মামলার অভিযোগে জানা গেছে, আসামির ফরহাদ মোল্যা একটি এড়ে গরু মোটাতাজা পদ্ধতি অবলম্বন করে বড় করেন। যার ওজন প্রায় সাড়ে ৩ মণ। গরুটির শারিরিক অবস্থা খারাপ হওয়ায় গত ১৭ জুন আসামিরা গরুটি বিক্রির জন্য নসিমনে নড়াইলের মাইজপাড়া হাটে নিয়ে যাবার জন্য রওনা হয়। পথিমধ্যে নড়াইলের মির্জাপুর বাজারের মুদি ব্যবসায়ী পলাশের দোকানের সামনে পৌঁছুলে গরুটি হঠৎ মারা যায়। আসামিরা মৃত গরু নিয়ে ফেরার পথে অভয়নগরের বাশুয়াড়ী গ্রামের উত্তরপাড়া বিলের মধ্যে ইকতার বিশ্বাসের বাড়ি থেকে একটি বটি এনে ফরহাদ নিজে জবাই করে। এরপর গ্রামের এসে মৃত গরুর মাংস বিক্রি করে। জাকারিয়া মোল্যা এ গরুর মাংস কিনে খেয়েছেন। পরে তিনি বিষয়টি জনতে পেরে আদালতে এ মামলা করেছেন। মামলার বাদি জানিয়েছেন তিনি নিজে ও মাংশ কিনেচেন।প্রতারনার মাধ্যমে মরা গরুর মাংশ বিক্রয় করায় তিনি এ মাসলা করেছেন। এবিষয়ে এলাকার একাধিক ভুক্তভুগীরা প্রতারক আসামীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন প্রশাসনের কাছে। স্থানীয় চম্পা বেগম জানিয়েছেন ইচ্ছা করে হারাম মাংস মুসলমানদের খাওয়ানোর জন্য এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ জহুরুল হক জানালেন হিদিয়ার কিছুলোক তাকে মৌকিক ভাবে জানিয়ে তবে তারা অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন, থানা কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বিষয়টি। অভিযোগ তদন্তকারি বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এ এস আই রিপন আহমেদ জানালেন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।তদন্ত শেষে বিস্তারিত জানাবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST