রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অভয়নগরে ড্রেন-সিসি রোড নির্মাণ পূর্বক সংষ্কারের দবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১৩৪৪ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত ড্রেন নির্মাণ, সিসি রোড ও রাস্তা সংষ্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। ৬ আগষ্ট রবিবার সকাল ১০ টায় ওই জরাজীর্ণ রাস্তায় দাড়িয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন এলাকার শিশু, কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ-বনিতা সহ বিভিন্ন বয়সের মানুষ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, নওয়াপাড়া শহর সংলগ্ন এই রাস্তাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কল-কারখানা, নদী তীরবর্তী ২০ টি ঘাট সহ গোডাউন, সার ও কয়লার রাখার ডাম্প। বিভিন্ন ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা উপার্জন করেন এই রাস্তাটি ব্যবহার করে। অথচ অতিরিক্ত ওভার লোডিং আর সংষ্কার না থাকায় রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। সাথে সাথে এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। আশ-পাশের বাড়িগুলোর মানুষ পানি বন্দি হয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। ফলে, অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার আমদানিতে অতিষ্ঠ হয় ওই এলাকার মানুষ। যার ফলে ডেঙ্গুর প্রবণতা বেড়ে যায়। দীর্ঘ ৭টি বছর প্রতিক্ষার পর পৌরসভা কর্তৃক রাস্তা তৈরী করলেও দ্রুত তা নষ্ট হয়ে গেছে, ওই রাস্তায় পানি জমে থাকার কারনে। এখানে নেই কোন কালভার্ট অথবা ড্রেন। নেই কোনো পানি অপসারণের ব্যবস্থা। বেহাল রাস্তাটি সংষ্কারের ব্যবস্থা নেই। সুতরাং অবিলম্বে সিসি ঢালাই রোড, পানি অপসারনের জন্য একটি ড্রেন নির্মান ও রাস্তাটি সংস্কারের জোর দাবি জানান এলাকার বিভিন্ন পেশার মানুষ। ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে ওই এলাকার উপস্থিত ছিলেন, ফটো সাংবাদিক মোবারক হোসেন, ব্যবসায়ী পিয়ার আলী, মোফাজ্জেল হোসেন, সাহেব আলি, মোহাম্মদ আলী কালু, বিকাশ কুমার কুন্ডু, গৌতম কুন্ডু, শাহাবুদ্দিন, শিশির কুন্ডু, তরিন কুন্ডু, শাহিদা বেগ, মনজিলা, নাজমা সহ অত্র এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST